যে বাজারে একদিনেই ৪২ হাজার কেজি সবজি বেচা-কেনা হয়
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে একদিনে কমপক্ষে ৪২ হাজার কেজি সবজি বেচাকেনা হয়। সপ্তাহের বুধবার এ বাজারের হাটের দিন। যত সবজি আমদানি হয় তার সবগুলো আসে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, পাগলা, টাঙ্গাবোসহ বিভিন্ন এলাকা থেকে।
হাটের দিন বিক্রির জন্য পার্শ্ববর্তী উপজেলা গফরগাঁও কাপাসিয়া সহ বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তাদের ক্ষেত্রে টাটকা শাকসবজি নিয়ে বাজারে আসেন।সরেজমিনে দেখা গেছে, শীতলক্ষ্যা খেয়া ঘাটে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তাদের উৎপাদিত শীতকালীন টাটকা শাক-সবজি নিয়ে বসে আছেন। এগুলো হাক-ডাক করে পাইকারদের কাছে বিক্রি করছেন। সকাল ১১ টা পর্যন্ত খেয়াঘাটেই বিক্রি হয় এসব সবজি।
বাজারের আড়তদার আনোয়ার হোসেন বলেন, এই হাটের বেশিরভাগ সবজি আসছে পার্শ্ববর্তী উপজেলা গফরগাঁওয়ের টাংগাব ইউনিয়ন থেকে। সকালে কৃষকরা ইঞ্জিন চালিত নৌকা ভর্তি করে এসব সবজি নিয়ে আসেন। প্রতি হাটের দিন ৪-৫ লাখ টাকার সবজি বেচাকেনা হয়ে থাকে এই বাজারে। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন এই বাজারে।এ ছাড়া শীতকালীন সবজি কৃষকদের কাছে থেকে সরাসরি কিনতে পারছেন পাইকাররা। স্থানীয় চাহিদা মিটিয়েও এ সব সবজি যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।
গফরগাওয়ের টাংগাব গ্রামের কৃষক ফরিদ বলেন, এবার চলতি মৌসুমে তিন বিঘা জমিতে টমেটো চাষ করেছি। তীব্র শীতের কারণে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তারপরেও প্রতি সপ্তাহে ৭০ হাজার টাকার টমেটো বিক্রি করতে পারি। দামও মোটামুটি ভালো পাচ্ছি। বাজারে সবজি কিনতে আসা পাইকার দুলাল মিয়া বলেন, শীতকালীন টাটকা সবজি কিনতে বাজারে এসেছি। গত সপ্তাহে দাম একটু কম ছিল। তবে এখন বাজারে সবজির দাম একটু বেশি। ২৪ টাকা করে ২০০ পাতাকপি ও টমেটো কিনেছি ৩৩ টাকা করে। আড়তের সবজি ব্যবসায়ী আফছর মৃধা জানান, বাজারে সবজির সরবরাহ অনেক ভালো প্রায় সব সবজিতেই দাম পাচ্ছেন বিক্রেতারা।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা জানান, এ বছর উপজেলায় মোট ২৭৩৫০ সেক্টর আবাদি জমি রয়েছে। এরমধ্য এক হাজার ৩৫০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। ফলনও ভালো হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied