ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সাংবাদিকদের সাথে মতবিনিময়

জুলাই-আগস্ট রেভ্যুলেশন ধারণ করেই কাজ করছি: গাজীপুরে পুলিশ সুপার


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৫-১-২০২৫ বিকাল ৫:৩৩

গাজীপুরে নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেছেন, জুলাই আগস্ট রেভুলেশন ধারণ করেই বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পুলিশের ইমেজটা যাতে আপনাদের কাছে আরো উজ্জ্বল হয় সেই চেষ্টা আমার অব্যাহত থাকবে।
 
রবিবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত জেলা প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে পুলিশের নানা বিষয় তুলে ধরে এগুলো প্রতিকার করার আহ্বান জানান। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জেলা পুলিশের যে কোন ভাল কাজে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি। এসময় বক্তাগণ, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যাতে হয়রানীর শিকার না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখার জন্য নবনিযুক্ত পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন।

পুলিশ সুপার বলেন, বিগত সময়ে পুলিশকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। এসব ভুল ভ্রান্তি শোধরে পুলিশকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করতে চাই। এজন্য তিনি পুলিশের মনোবল বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার বলেন, পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে তিনি কাজ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন পুলিশ সুপার। এ সময় শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, নব নিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান (এডমিন), রবিউল ইসলাম (ডিএসবি), খন্দকার আশফাক, আবুল খায়ের'সহ অন্যান্য কর্মকর্তাগণ

নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২ সালের ২১ সেপ্টেম্বর পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি লাভ করেন। তিনি হবিগঞ্জ শহরের বড় বহুলা গ্রামের বাসিন্দা। তিনি ইউনিভার্সিটি অব হংকং থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত