ভূয়া ডাক্তার হাজ্জাজ মোল্লার বিরুদ্ধে অভিযোগ
টুঙ্গিপাড়া সাংবাদিক ও এমবিবিএস ডাক্তারদের নিয়ে অশালীন মন্তব্য
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) ২৬ ডিসেম্বর ২০২৪টুঙ্গিপাড়া উপজেলার নীলফা বাজার এবং জোয়ারিয়া বাজারে এক ভূয়া ডাক্তার, হাজ্জাজ মোল্লা,ছয় মাসের ট্রেনিং নিয়ে এবং ভুয়া মেশিন ব্যবহার করে রোগ নির্ণয়ের নামে অপকর্ম চালাচ্ছেন। অভিযোগ উঠেছে যে,নিজে ব্যবস্থাপত্র করে ১০০ টাকা ভিজিট নিচ্ছেন। রোগীদের হাতে ১০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ঔষধ ধরিয়ে দিচ্ছেন, যা সম্পূর্ণ অবৈধ এবং প্রতারণামূলক।হাজ্জাজ মোল্লা তার দোকানে ট্রেড লাইসেন্স,ড্রাগ লাইসেন্স, এবং সাইনবোর্ড ছাড়া বসে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। তিনি রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য একটি ভুয়া মেশিন ব্যবহার করেন এবং রোগ নির্ণয়ের নামে রোগীদেরকে প্রতারণা করে ঔষধ বিক্রি করেন। এছাড়া, তিনি বাংলাদেশের সকল এমবিবিএস ডাক্তার এবং সাংবাদিকদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। তার মতে, বাংলাদেশের সকল এমবিবিএস ডাক্তার চোর এবং সকল সাংবাদিক দুই নাম্বার এমন আপত্তিকর কথা তিনি সম্প্রতি বলেছেন, যা স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, হাজ্জাজ মোল্লার কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও, প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকার জনগণ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগও প্রশাসন এর পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী আহ্বান জানিয়েছে।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত