তথ্য প্রযুক্তি বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত
দু’দিনব্যাপী তথ্য প্রযুক্তি বিষয়ের উপর যুবকদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা রোববার শেষ হয়। এর আগে শনিবার পাবনায় এসপিএস অফিসের মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় সৎসংঘ পল্লীকল্যাণ সমিতি (এসপিএস) এই কর্মশালার আয়োজন করে।
পাবনায় এসপিএস আয়োজিত প্রশিক্ষণ কর্মালারর সমাপনী দিবসে রোববার সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। সৎসংঘ পল্লীকল্যাণ সমিতির সভাপতি হাসিনা আকতার রোজি’র সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী পরিচালক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক বাংলাভিশনের স্টাফ রিপোর্টার আঁখিনুর ইসলাম রেমন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৎসংঘ পল্লীকল্যাণ সমিতির কোষাধ্যক্ষ সুদর্শন তালুকদার, প্রশিক্ষক মোঃ আব্দুল বাতেন, দৈনিক আমাদের সময় পাবনা প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, প্রশিক্ষনার্থী মামুন হোসেন, দিপা খাতুন প্রমুখ। কর্মশালায় ১৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন