ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে নদী খননের মাটি লুট


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৭-১-২০২৫ দুপুর ১২:২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতার নেতৃত্বে প্রকাশ্যে চলছে নদী খননের মাটি লুট। উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা ব্রিজের নিচে করতোয়া নদী খননের স্তূপকৃত মাটি কোনরকম নিলাম ছাড়াই লুট করে নিয়ে যাচ্ছে মাটি দস্যু মতিন ওরফে ভাটা মতিন। 
জানাযায়, ১ বছর আগে করতোয়া নদী খননের মাটি স্তুপ করে রাখা হয় গাড়াদহ বকুলতলা ব্রিজের পূর্ব পার্শ্বে নদীর তীরে। পরবর্তীতে এই মাটি সরকারি ভাবে নিলাম হওয়ার কথা থাকলেও কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে প্রকাশ্যে মাটি লুট করে নিয়ে যাচ্ছে গাড়াদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন ওরফে ভাটা মতিন। এদিকে স্তুপকৃত মাটি ভাটা মতিনের ক্ষমতার দাপটে লুট করে নেওয়ার কারনে করতোয়া নদীর উপর নির্মিত গাড়াদহ ব্রীজের পিলারের নীচে ফাঁকা হয়ে যাচ্ছে। যার ফলে ব্রীজটি হুমকির সম্মুখিন হয়ে পড়ছে। বিনা নিলামে মাটি লুট হওয়ার কারনে মাটি লুটেরা লাভবান হলেও লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি এক্সেভেটর মেশিন (ভেকু) দিয়ে করতোয়া নদী খননের মাটি কেটে কয়েকটি ড্রাম ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটায়। এদিন সাংবাদিকরা মাটির স্তুপে উপস্থিত হতেই ক্যামেরা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন মতিন এর কর্মচারী। নিলাম ছাড়া সরকারি মাটি কেন কাটা হচ্ছে জিজ্ঞেস করলে বলেন- বিএনপি নেতা ও ইট ভাটার মালিক আব্দুল মতিন মাটি কাটাচ্ছেন, তিনিই বলতে পারবেন। এ বিষয়ে গাড়াদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান- খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন