ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে বাঁচতে চায় এক অসহায় মা


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৮-১-২০২৫ দুপুর ৩:৪৪

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দক্ষিণ বালিগ্রাম হাসন হাওলাদারের কন্যা ফিরোজা বেগম (৪০)। বাবা-মা কেউ বেঁচে নেই। বাবাকে হারিয়েছেন জন্মের পরেই। পিতার মৃত্যুর পরে সংসারে হাল ধরেন বড় ভাই সালাম হাওলাদার। পিতার মৃত্যুর পরে অভাবের সংসারে নিজের ভাগ্যের চাকা ঘুরাতে ফিরোজা বেগম ২০০০ সালে ঢাকায় পাড়ি জমায়। তিনি ঢাকায় রামপুরা একটি গার্মেন্টসে কর্মী ছিলেন। পারিবারিকভাবেই ফিরোজা বেগমের ১৬ বছর আগে বিবাহ হয়েছিল বাবুগঞ্জ উপজেলার আলতাফ হোসেনের সাথে। স্বামীর সংসারেও ফিরোজা বেগমের উপর নির্যাতন আর অভাব অনাটনে ফিরোজা বেগম আবারো দ্বিতীয়বারের মতো ঢাকায় গার্মেন্টসের চাকরি নেন। আজ থেকে ছয় বছর আগে ফিরোজা বেগম ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরলে সড়ক দুর্ঘটনা শিকার হন। যাত্রীবাহী বাস তুরাগ তাকে চাপা দিলে পায়ের উপর দিয়ে গাড়ির চাকা যায়। দীর্ঘদিন ঢাকা পঙ্গু হাসপাতালের চিকিৎসা নিলে কিছুটা সুস্থ হলে ফিরোজা বেগম বরিশালের বাকেরগঞ্জে বাবার বাড়িতে আশ্রয় নেয়। ফিরোজা বেগম পঙ্গু হওয়ার পরে স্বামী আর তার খোঁজখবর রাখেনি। কয়েক বছর আগে তার স্বামীও মৃত্যুবরণ করেছেন। অসহায় ফিরোজা বেগম তার বাবার বাড়িতে একটি ঝুপড়ির ঘরে মানবেতর জীবনযাপন করছেন। ফিরোজা বেগমের সংসার চলে ভিক্ষা করে। ১৫ বছর বয়সের ছেলে ফেরদৌস ঢাকাতে একটি হোটেলে কর্মচারী হিসেবে রয়েছে। সামান্য কিছু বেতন পেয়ে মাঝেমধ্যে মায়ের খবর নেয়। অসহায় মা  ফিরোজা বেগম ৬ বছর ধরে পঙ্গু অবস্থায় রয়েছেন। টাকার অভাবে তার পায়ের সঠিক চিকিৎসা করাতে পারছেন না। অসহায় এই মায়ের দিন দিন আর অসুস্থতা বাড়ছে। বাবা-মা,স্বামীকে হারিয়ে যেন অকূল দরিয়ায় পড়ে ৬ বছর ধরে সেই অসুস্থতা নিয়ে পঙ্গুত্ব জীবন যাপন করছেন। ফিরোজা বেগমের গ্রামের দিনমজুর বাবার ভিটা ছাড়া কোনো জায়গা-জমি নেই। নিজে যখন সুস্থ ছিলেন তখন গার্মেন্টসে চাকরি করে সংসার চালাতেন। এখন চিকিৎসার অভাবে মরতে পড়েছেন ফিরোজা বেগম। 

ফিরোজা বেগম জানান, হৃদয়বান মানুষদের থেকে অর্থ সহায়তা পেলে চিকিৎসা করাবেন। হয়তো এতে বেঁচে যাবে তার জীবন। পৃথিবীতে অন্য দশজনের মতো সেও স্বাভাবিক জীবন কাটাবে। ফিরোজা বেগম তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন। 

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, ফিরোজা বেগমের চিকিৎসায় সহযোগিতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন