রাঙামাটিতে তারুণ্যের উৎসব
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে রাঙামাটিতে তারুণ্যের উৎসব এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালীর আযোজন করা হয়।
বুধবার (৮ জানুয়ারী) সকালে কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ। বর্ণাঢ্য র্যালীতে কয়েক হাজার তরুন-তরুনী ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্চে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন, জেলা প্রশাসক হাবিব উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, জেলায় কর্মরত সকল দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী এবং সর্বস্তরে জনসাধারণ।
এ সময়ে বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুন প্রজন্মকেই ভূমিকা রাখতে হবে। তরুনদের ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, তারুণ্যের উৎসব ২০২৫' উপলক্ষে রিজার্ভ বাজাওে শহীদ এম আব্দুল শুক্কুর মাঠ প্রাঙ্গণে লোক ও কারুশিল্প মেলা (১৬-২৪ জানুয়ারি, ২০২৫), এর আয়োজন করা হয়েছে। এছাড়া তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা (টি-২০ ক্রিকেট), বালক ও বালিকাদের নিয়ে আলাদা (ফুটবল টুর্নামেন্ট, কাবাডি, ক্যারাতে) এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপভোগ করার জন্য সবাইকে আসার আহবান জানিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ