তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি
মৈষটেক এবং মিরেরটেক, সোনারগাঁও, নারায়নগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে সঙ্ঘবদ্ধ চক্রের অতর্কিত হামলা
জেলা প্রশাসন নারায়নগঞ্জ’কে অবহিত করে জনাব ফজলে ওয়াহিদ, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা আজ মৈষটেক এবং মিরেরটেক, সোনারগাঁও, নারায়নগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মৈষটেক এলাকায় প্রায় ১ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক ২০০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক চুলা বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া এই অভিযানে প্রায় ১০০ ফিট এম.এস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়েছে।
মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন ২" ইঞ্চি ডায়া বিশিষ্ট অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সঙ্ঘবদ্ধ চক্র অতর্কিতভাবে হামলা করে। দুর্বৃত্তদের এই অতর্কিত হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁও- এর উপমহাব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হয়। এছাড়াও অত্র অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের ২জন শ্রমিক ও কয়েকজন পুলিশ আহত হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ০৭ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৬,৫৯৬টি আবাসিকসহ মোট ১৬,৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০,৯১৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১,১১,১৩,২৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫১.৬৫ লক্ষ টাকা। এছাড়া, উক্ত অভিযানসমূহে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন