ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম, সেক্রেটারি আবু ত্বোহা


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-১-২০২৫ বিকাল ৫:৮

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফখরুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আবু নাসের ত্বোহা।

বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সভাপতি ফখরুল ইসলাম।

গত ৫ জানুয়ারি ছাত্রশিবিরের বাকৃবি শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

ছাত্রশিবির বাকৃবি শাখার সভাপতি ফখরুল ইসলাম জানান, ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম  সর্বাধিক ভোট প্রাপ্ত ফখরুল ইসলামের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান।

পরবর্তীতে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম শাখা সেক্রেটারি মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন। সেই পরামর্শের ভিত্তিতে আবু নাসের ত্বোহাকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন শাখা সভাপতি ফখরুল ইসলাম।

সমাপনী সেশনে  নূরুল ইসলাম সাদ্দাম সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা