শৈলকুপায় সারের সিন্ডিকেট বন্ধসহ ১২ দফা দাবী নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ঝিনাইদহের শৈলকুপায় সার সিন্ডিকেট বন্ধসহ ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে কৃষক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষক কল্যান সমিতির নেতৃন্দের উদ্যোগে শৈলকুপা উপজেলা শাখার আয়োজন এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা চৌরাস্তার মোড়ে অবস্থিত কুটুমবাড়ি রেষ্টুরেন্টের ছাদ প্রাঙ্গনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোঃ কেরামত আলীর সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ জেলা কৃষক কল্যান সমিতির সভাপতি কামরুজ্জামান।
জেলা কৃষক কল্যান সমিতির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসানুল ইসলাম ডন, কোষাধ্যক্ষ খন্দকার মিজানুর রহমান।
বক্তারা বলেন, সার সিন্ডিকেট বন্ধসহ ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে তৃনমূল পর্যায়ের প্রান্তিক কৃষকদের সচেতন করতে আজকের এই কৃষক সমাবেশের আয়োজন।
কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের রহমত এলাহী মিঠু, হাকিমপুর ইউনিয়নের সেলিস হোসেন, মনোহারপুর ইউনিয়নের খুশি খাতুন, মির্জাপুর ইউনিয়নের ইউনুসসহ অন্যান্যরা।
কৃষকরা তাদের বক্তব্যে বলেন, সিন্ডিকেট করে কৃত্তিম সার সংকটের কারনে কৃষক এবং কৃষি খাতে ধ্বংস নামতে পারে। ন্যায্যমূল্যে কৃষকরা যেন সময়মত সার পায় এবং সার ক্রয়ের মেমো দিতে হবে।১ মন হিসেবে ৪০ কেজির বেশি ওজন নেওয়া বন্ধ করতে হবে। উৎপাদিত ফসলের মূল্য নির্ধারিত থাকতে হবে। ভর্তুকি বাড়িয়ে ডিজেলের দাম কমাতে হবে। সমস্ত কৃষি পণ্যের উৎপাদন খরচ কমাতে হবে। বাজারে খাজনার পরিমান কমাতে হবে। ঝাড়ুদাদের টাকা বাজার কর্তৃপক্ষকে বহন করতে হবে। এছাড়াও ফসল বীমার ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।আলোচনা সভা শেষে শৈলকুপা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ