ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

উদ্বোধনের অপেক্ষায় যমুনা রেলসেতু


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৯-১-২০২৫ দুপুর ৩:৩০

যমুনা সেতুর ৩০০ মিটার অদূরে দেশের দীর্ঘতম নির্মাণাধীন রেলসেতুতে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল সম্পন্ন হয়েছে। এই রেল সেতু দিয়ে বিরতিহীনভাবে কমপক্ষে ৮৮টি ট্রেন দ্রুতগতিতে সেতু পারাপার হতে পারবে। এতে সেতু পারাপারে ২০ থেকে ৩০ মিনিট সময় বেচে যাবে। এদিকে রেলসেতু কর্তৃপক্ষ জানিয়েছেন পরীক্ষামূলক ট্রেন চলাচলের রিপোর্ট ভালো হলে খুব শিগগিরই বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হবে।  

ডাবল লাইনের যমুনা রেলওয়ে সেতুতে টানা দুইদিন সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে চলাচল করছে ট্রেন। এতে সর্বোচ্চ গতিতে ট্রেন মাত্র ২ মিনিট ৫৬ সেকেন্ডে ৪.৮ কিলোমিটার রেল সেতুটি পার হয়।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর ঘণ্টায় ১০ কিলোমিটার থেকে সর্বোচ ৪০ কিলোমিটার গতিতে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলানো হয়েছিল।

গত রবিবার ও সোমবার ৪০ কিলোমিটার থেকে শুরু করে ধাপে ধাপে ১২০ কিলোমিটার গতিতে যমুনা পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে এবং পশ্চিম পাড় থেকে পুনরায় আবার পূর্ব পাড়ে চলে আসে ট্রেন।

পর্যবেক্ষণকালে ট্রেনটি ১২০ কিলোমিটার গতিবেগে ছুটেছিল। পরে পশ্চিম পাড়ের সায়দাবাদে ২০ মিনিট অবস্থানের পর থেকে পুনরায় ট্রেনটি সেতু-পূর্বপাড়ে চলে আসে।

সেতুটির চূড়ান্ত পর্যবেক্ষণে সন্তুষ্টি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এ সময় বাংলাদেশে রেলওয়ের গভর্মেন্টের ইনস্পেক্টর ফরিদ আহমেদ, সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান ও প্রজেক্ট ম্যানেজার মাক হ্যাভিসহ দেশি-বিদেশি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে রেল সেতুতে দীর্ঘদিন কাজ করার পর নিজের চোখে সেতু দিয়ে পূর্ণ গতিতে ট্রেন চলাচল দেখে খুশি সেতুটির নির্মাণ শ্রমিকরা। সেই সাথে এত বড় প্রকল্পের কাজ করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছেন তারা।

এ বিষয়ে যমুনা রেল সেতু প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান,  সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল সম্পন্ন হয়েছে । তিনি আরও জানান, দুদিন পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন চলাচল সম্পন্ন হওয়ার সেই রিপোর্ট রেল মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর রেল মন্ত্রণালয় উদ্বোধনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে আশা করছি সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষের দিকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য সেতুটি উদ্বোধন করা হবে। 

এ ব্যাপারে জেনারেল ইন্সপেক্টর অব বাংলাদেশ রেলওয়ে ফরিদ আহম্মেদ বলেন, ট্রেন চলাচলের জন্য পরীক্ষামূলক পরিদর্শন ও কিছু টেস্ট করা হয়েছে এবং কিছু কাজ বাকি রয়েছে। সকল কিছু সম্পূর্ণ হলে বাণিজ্যিকভাবে দ্রুত ট্রেন চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২১ মার্চ সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। যমুনা নদীর উপর নির্মিত ৪.৮ কিলোমিটার দীর্ঘ এই রেল সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি