পাবনায় ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে বেধড়ক মারপিট, অপহরণের চেষ্টা
পাবনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিনকে বেধড়ক মারপিট করে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৮ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মধ্য শহরের স্কয়ার সড়কের চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
হামলার শিকার পাবনা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিন জানান, অফিসে দাপ্তরিক কাজ শেষে অফিসের জিপগাড়িতে প্রতিদিনের মত বুধবার সন্ধ্যায় বাসায় যাওয়ার পথে স্কয়ার সড়কের কিমিয়া মোড়ে তাকে নামিয়ে দিয়ে যায়। গাড়ি থেকে নামা মাত্রই ৭ েেথকে ৮ জনের একদল সন্ত্রাসী রুহল আমিনের উপর অতর্কিত হামলা চালিয়ে কিল ঘুষি ও মারপিট শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে মারতে মারতে আব্দুল হামিদ সড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে নিয়ে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করে সাহায্য চাইলে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রুহুল আমিন বলেন,“ আমি পাবনায় নতুন যোগদান করেছি। এখানে আমার কারও সাথে দ্বন্দ্ব নেই, কখনো কথা কাটাকাটিও হয়নি। কেন আমার ওপর হামলা হলো তার কিছুই বুঝতে পারছি না। হামলাকারীরা আমার পরিচিতও নয়। আমি খুবই নিরপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে পাবনা থানায় অভিযোগ করা হয়েছে।”
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে সিসিটিভি না থাকায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে আশা করি।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ