পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের ১ লাখ টাকা জরিমানা ও একজনকে কারাদন্ড
পাবনার সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দাযে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা ও একজনকে ২০ দিনের কারাদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘী গোয়ালবাড়ি এলাকার পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে চরতারাপুর ইউনিয়নের রশিদ প্রামাণিক, শাহিন আলমের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। সেই সংবাদ পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসি ল্যান্ড মুরাদ হোসেন জানান, অভিযানে রশিদ প্রামানিককে ৫০ হাজার টাকা ও শাহিন আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিজানুর রহমান নামে একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় চারতারাপুর ইউনিয়নের পুলিশ বিট অফিসার মোহাম্মদ ইব্রহিম খান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ