ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর ছিনতাইয়ের ৬ লাখ টাকার মধ্যে ৪ লাখ টাকা উদ্ধার


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৯-১-২০২৫ দুপুর ৪:৪১

পাবনা মধ্যশহরের আব্দুল হামিদ রোড থেকে প্রকাশ্য দিনের বেলায় ব্যবসায়ীর অভিনব কায়দায় ছিনিয়ে নেওয়া ৬ লাখ টাকার মধ্যে চার লাখ ১০ হাজার টাকা বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকায় তিন ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। 
পাবনা থানার ওসি আব্দুস সালাম জানান, রোববার  (০৫ জানুয়ারি) পাবনার সরদার স্বপন ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও পাবনা শহরের লাইব্রেরি বাজার এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে ব্যবসায়ী রেজাউল করিম স্বপন ত্রাণ অধিদপ্তরের টেন্ডারের বিডি জমা দেওয়ার জন্য শহরের অগ্রণী ব্যাংক প্রধান শাখা থেকে নগদ ৬ লাখ টাকা উত্তোলন করে শহরের আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ার সংলগ্ন স্ট্যান্ডার্ড ব্যাংকে যাচ্ছিলেন। তিনি ব্যাংকে  পৌছানোর আগ মুহুর্তে ৮ থেকে ১০ জনের ছিনতাইকারী ব্যবসায়ী রেজাউল করিম স্বপনকে ঘিরে জটলা পাকিয়ে তার ব্যাগ কেটে টাকাগুলো বের করে নিয়ে সটকে পড়ে। এ ঘটনায় রেজাউল করিম স্বপন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ব্যাংকের আশে পাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী চক্রের সদস্যদের সনাক্ত করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকায় তিন ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিত টেরপেয়ে তিন ব্যক্তি পালিয়ে গেলে পুলিশ তাদের বাড়িতে তল্লাশী চালিয়ে ছিনতাই হওয়া টাকার মধ্যে চার লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী