ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

১০বছর ধরে শতাধিক পাখিকে খাবার খাওয়ান বাকেরগঞ্জের বিপুল দাস


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১১-১-২০২৫ দুপুর ১:৪৮

বরিশালের বাকেরগঞ্জে প্রায় ১০ বছর ধরে নিয়মিত পাখিদের খাবার খাওয়ান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাপ্পি মিষ্টান্ন ভান্ডার এর  এক হোটেল কর্মচারী বিপুল দাস  (৪৫)।মাত্র ১০ মিনিটের জন্য তার দোকানের সামনে  বসে পাখির মেলা। প্রতিদিন সকালে দোকানের থেকে বেঁচে যাওয়া খাবার পুরি সিংগারা পাওয়া রুটি,  মিশ্রিত খাবার দিতে হয় পাখিদের।নানান জাত ও বর্ণের পাখির ক্ষুধা মেটাতে প্রস্তুত থাকেন। বিপুল দাস পাখির খাবার খাওয়ানোর এমন দৃশ্য দেখতে লোকজনও ছুটে আসে।পাখিদের প্রতি এমন ভালোবাসায় বাকিটা জীবন যেন পাখিদের সেবা করতে পারেন এই প্রত্যাশা বিপুল দাসের।
বিপুল দাস বাকেরগঞ্জ  পৌর শহরের ২ নং ওয়ার্ডে তার বসবাস
সরেজমিনে দেখা গেছে, তখন সকাল ৬. ৩০ মিনিট বাপ্পি মিষ্টান্ন ভান্ডারের দোকানের সামনে কোন পাখির দেখা নাই।ঠিক দোকান খুলতেই ৫ মিনিটের মধ্যে কোথা হতে যেন হঠাৎ ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে এসে অবস্থান নেয় দোকানের সামনে রাস্তার উপরে। কিচিরমিচির শব্দে,তিনি নিজেই বুঝতে পারেন সময় হয়েছে পাখিদের খাওয়ানো। দোকানে রাখা পুরি সিঙ্গারা পাউরুটি মিশ্রিত হাতে নিয়ে বের হয়ে আসেন দোকানের সামনে।হাতের পাশে রাখা খাবার পরিমান মত খাবার ছিটিয়ে দেন রাস্তার উপরে। ১০মিনিটের মধ্যে খাবার খেয়ে পাখিরা আবার উড়ে যায় অজানা গন্তব্যে।এভাবে নিয়ম করে প্রতিদিন শত শত পাখিদের খাবার খাওয়াচ্ছেন বিপুল দাস। বিপুল দাস জানান, ১৫ বছর ধরে আমি বাকেরগঞ্জ পৌর বাজারে বাপ্পি মিষ্টান্ন ভান্ডারে কাজ করে আসছি  বছর দশেক আগে দোকানে বসে হাতে বানানো রুটি খাচ্ছিলাম।হঠাৎ দুটি কাক চলে আসে। রাস্তায় রুটির একটি অংশ ছুড়ে ফেলেন মাটিতে।নির্বিঘ্নে কাক দুটো খাবার খেয়ে চলে যায়। পরের দিন আমি আমার মত করে দোকান খুলতেই। ঝাকে ঝাকে পাখিগুলো চলে আসে পরে দোকান থেকে বের হয়ে পাখিগুলোকে খাবার দেই সেই থেকেই আজ পর্যন্ত খাবার খাইয়ে আসছি  প্রতিদিন গাছের ডালে বসে কা -কা ডাক শুরু করে দেয়। বুঝতে পারি ওদের খাবার দিতে হবে। দোকানে থাকা থেকে যাওয়া খাবার ছিটিয়ে দিলে ওরা গাছ থেকে নেমে এসে খাবার খেতে শুরু করে দোয়েল কাঠ ঠোঁকড়া, কয়েক জাতের সারস, বুলবুলিসহ অনান্য পাখিরা দলবদ্ধ হয়ে এসে খাবার খেয়ে যায়। এখন রোজ শতাধিক পাখিদের খাবার দিতে হচ্ছে তার। বাকিটা জীবন যেন এই ভাবে পাখিদের খাওয়াতে পারি এমন প্রত্যাশা বিপুল দাসের বিপুল দাস আরো জানান।
খাবার দিতে একটু দেরি হলে পাখিদের শোরগোল আরো বেড়ে যায়। দ্রুত খাবার দিলে খাওয়া শেষ মাত্র পাখিগুলো কোথায় যে চলে যায় জানা নেই।

এমএসএম / এমএসএম

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ‎

নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা

বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গুলিবিনিময়ের পর সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১১ কোটি টাকার শাড়ি-শাল জব্দ,গ্রেপ্তার ২

গাংনীতে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা

ডিআইজির সঙ্গে এসআরবি অধিনায়কের মতবিনিময় শৃঙ্খলা -জননিরাপত্তায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার