আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুড়ারবন্দ দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক ওরস
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফে আগামী ১৪ জানুয়ারি রবিবার থেকে ৩ দিনব্যাপী ৭০৪তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক শুরু হচ্ছে। ওরস শেষ হবে ১৬ জানুয়ারি। মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তী বলেন, সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর সাথী ৩৬০ আউলিয়ার মধ্যে বহুল আলোচিত ব্যক্তিত্ব তরফ বিজয়ী সিপাহসালার (মদনী) হযরত সৈয়দ নাসির উদ্দিন (রঃ) ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেট বিজয়ের পর তরফ রাজ্য বিজয় করেন। ১৩০৪ খ্রিস্টাব্দে মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন। তিনি মৃত্যুর পূর্বে বলেছিলেন তার দেহ মোবারক পূর্ব-পশ্চিমে দাফন করার জন্য, কিন্তু তার সঙ্গী সাথীরা এ আদেশ কেহই মানল না। শরিয়তের বিধানমতে মাজার উত্তর-দক্ষিণে দাফন করেন ভক্তবৃন্দ। দাফন করে সবাই ৪০ কদম দূরে যাওয়ার পর অলৌকিকভাবে মাজার পূর্ব-পশ্চিমে ঘুরে যায়। তার মাজার এখনো পূর্ব-পশ্চিমেই রয়েছে। ইতিমধ্যে পবিত্র ওরসকে সামনে রেখে শতাধিক দোকানপাট বিভিন্ন পণ্য নিয়ে বসতে শুরু করেছে। প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন স্থান হতে জাতি, ধর্ম নির্বিশেষে মুড়ারবন্দ সিপাহসালার (মদনী) হযরত সৈয়দ নাসির উদ্দিন (রঃ), হযরত সৈয়দ শাহ ইসরাইল ওরফে শাহ বন্দেগী (রঃ), হযরত সৈয়দ শাহ ইলিয়াছ ওরফে কুতুবুল আউলিয়া (রঃ) এর ওরসে যোগ দেবেন। ওরসে অংশগ্রহণের জন্য আশেকান ভক্তবৃন্দের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশতী।
এমএসএম / এমএসএম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ইউকের কমিটি ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জে মহাডাঙ্গা রেল ব্রিজের পরে রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে সীমান্তবর্তী মানুষের জন্য ১৮ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
লুডু খেলা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ভাইভা শুরু, দুই পদে ১ হাজার ৭৭ জনের আবেদন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: একজনের মরদেহ উদ্ধার, তিনজন নিখোঁজ
প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল ইস্যুতে পঞ্চগড়ে সনাতনীদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন
আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১ আহত- ৩
রায়পুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ
বারহাট্টায় ইমামের বেতন নিয়ে মন্তব্য, দুই ব্যক্তিকে মাথা ন্যাড়া করে নির্যাতন
জয়কলস ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূলের পছন্দ ইলিয়াস মিয়া
কাপ্তাইয়ে সংরক্ষিত বনাঞ্চলে বহুতল ভবন নির্মাণ, কাজে বাঁধা দেওয়ায় বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা