কাঞ্চনায়- রাতের আধাঁরে ছোড়া গুলিতে আহত এক জামায়াতকর্মী
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছে। শনিবার রাত আনুমানিক ২ টার সময় উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধোপা পাড়ার টেক এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মো. এরশাদ (৪৫) কাঞ্চনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বকশীরখীল এলাকার মৃত আবদুল মান্নান এর সন্তান। রাতে তাঁকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহয়তায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহফিল শেষ করে নিজ বাড়ীতে ফেরার সময়ে মো. এরশাদ সিএনজি যোগে কাঞ্চনা ধুপিপাড়া টেকে এসে পৌছালে অজ্ঞাতনামা ৪-৫ জন তাদের উপর অতর্কিতভাবে গুলি চালায় । এতে এরশাদ গুরুতর আহত হয়।
এই বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) মোস্তফা কামাল খান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক
পেঙ্গুইন-অ্যালবাট্রসে মুগ্ধ, ফকল্যান্ড সফরকে ‘স্বপ্নের মতো’ বললেন সালাহ উদ্দিন সুমন
সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু
জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিশ্বের আধুনিক শহরের আদলে সাজবে নজরুলের তীর্থভূমি : একনেকে পাসের অপেক্ষায় ২০০ কোটির মেগা প্রকল্প
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে এক যুবক গ্রেপ্তার
রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
মনোহরগঞ্জে ইউএনও - এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির
মধুখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন
আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটই এদেশে সংকট তৈরি করছে -ওয়াদুদ ভূঁইয়া