ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ৪:৯
০৮ জানুয়ারি ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৩৮৯তম সভায় সর্বসম্মতিক্রমে জনাব আক্কাচ উদ্দিন মোল্লা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। একই সভায় জনাব ফকির আখতারুজ্জামান নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। 
 
পুনর্নির্বাচিত নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা ঢাকা জেলাধীন নবাবগঞ্জ থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শেষে তিনি তৈরী পোশাক শিল্প রপ্তানী বাণিজ্যে নিজেকে নিয়োজিত করেন। ব্যবসা-বাণিজ্যে তিন দশকের অধিক অভিজ্ঞতা সম্পন্ন আক্কাচ উদ্দিন মোল্লা মেধা ও পরিশ্রমে একাধিক তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি রাসেল স্পিনিং মিলস্ লিমিটেড, পিএনআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড, একরাম সোয়েটারস লিমিটেড, তানিয়া কটন মিলস্ লিমিটেড, নুরুল ইসলাম স্পিনিং মিলস্ লিমিটেড, গুডম্যান ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তফাজ ড্রেসেস লিমিটেড এবং আলালপুর এগ্রো এন্ড ফিশারিজ লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তাছাড়া তিনি রাসেল গার্মেন্টস, রাসেল অ্যাপায়ারেলস এবং রাসেল ওয়াশিং প্ল্যান্ট এর স্বত্বাধিকারী। ব্যবসা-বাণিজ্যে সফলতার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি সমধিক পরিচিত। তিনি ওসমানিয়া মাদ্রাসা ও ওসমানিয়া মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা। জনাব আক্কাচ উদ্দিন মোল্লা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি বিজিএমইএ ও বিটিএমইএ এর সদস্য। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ ক্লাবেরও একজন সদস্য। তিনি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেন।  
 
পুনর্নির্বাচিত নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান জনাব ফকির আখতারুজ্জামান ১৯৫৬ সালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন পাঁচরুখীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি শিক্ষা জীবন সমাপ্ত করে ব্যবসা-বাণিজ্য শুরু করেন। ব্যবসা-বাণিজ্যে তিন দশকের অধিক অভিজ্ঞতা তাঁকে একজন সফল নিট গার্মেন্টস ব্যবসায়ী হতে সহায়তা করে। জনাব ফকির আখতারুজ্জামান ফকির নিটওয়্যারস লিমিটেড, ফকির ইকো নিটওয়্যারস লিমিটেড, এফকেএল স্পিনিং লিমিটেড এবং জামান এগ্রো ফিশারিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। দেশের জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বেশ কয়েকবার জাতীয় রপ্তানি ট্রফি (গোল্ড, সিলভার) অর্জন করেন এবং বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মনোনীত হয়েছেন। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি নারায়ণগঞ্জের সাহেব আলী হাই স্কুল, বেগম আনোয়ারা কলেজ এবং মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ’র প্রতিষ্ঠাতা। ফকির আখতারুজ্জামান ঢাকার সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড এর পরিচালক। বহু সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সাথে তাঁর দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ততা রয়েছে। এছাড়া তিনি বিজিএমইএ, বিটিএমইএ, পূর্বাচল ক্লাব এবং অল কমিউনিটি ক্লাবের একজন সদস্য। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। জনাব ফকির আখতারুজ্জামান ব্যবসা-বাণিজ্যের সুবাধে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। 

 

এমএসএম / এমএসএম

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি

সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন

এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা

আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু

গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই

কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান

ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

এলজিইডির ক্রিম্প প্রকল্পের উদ্যোগে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত