ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মেহেরপুর, রাজবাড়ীর পর নওগাঁর কৃষকের পাশে স্বপ্ন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ৪:২৮

মেহেরপুর, রাজবাড়ীর পর নওগাঁ সদরের মোহনপুর গ্রাম তরদার পাড়া হাপানিয়া ইউনিয়নে পৌছে গেছে ‘স্বপ্ন’ টিম। সেখানকার কৃষকদের চাষ করা ফুলকপির বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না বলে জানান কৃষকরা।  

সম্প্রতি এমন কিছু খবর গণমাধ্যমেও প্রচার হয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হয় দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষের। গত দুই সপ্তাহে মেহেরপুর এবং রাজবাড়ীর কৃষকদের কাছ থেকে ফুলকপি কিনে তাদের মুখে হাসি ফোটায় ‘স্বপ্ন’। এবার মেহেরপুর, রাজবাড়ীর পর ১২ জানুয়ারি (রোববার) নওগাঁয় পৌছে যায় ‘স্বপ্ন’ টিম । 

সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয় ফুলকপি। এই ফুলকপি ঢাকাসহ ঢাকার বাইরের ‘স্বপ্ন’ আউটগুলোতে বিক্রি হচ্ছে। 

প্রতিষ্ঠানটি নওগাঁ সদরের মোহনপুর গ্রাম তরদার পাড়া হাপানিয়া ইউনিয়নের  ফুলকপি সবজি চাষি মো আব্দুল খালেক, আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ-এর কাছ থেকে কয়েক হাজার ফুলকপি কিনেন।

‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে জানান, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের মাধ্যমে বিভিন্ন এলকার কৃষকদের ফুলকপি চাষ নিয়ে হতাশার বিষয়টি চোখে পড়ে আমাদের। এরপর মেহেরপুর, রাজবাড়ী এবং নওগাঁ এলাকায় পৌছে যায়  ‘স্বপ্ন’ টিম এবং সেই সাথে হতাশাগ্রস্ত কৃষকদের কাছ থেকে ফুলকপি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বপ্ন’র সম্মানিত ক্রেতাদের জন্য স্বপ্ন আউটলেটে থাকবে কৃষক ভাইদের জমির চাষের এই ফুলকপি। যেখানেই কৃষকের কান্না কিংবা হতাশার খবর চোখে পড়বে আমাদের, সেখানেই পৌছে যাবে স্বপ্ন টিম। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন