ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে Civil Spark Fest 2025 অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ৪:৩৪

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রথম ব্যাচের গ্রাজুয়েশন এবং দুইজন শিক্ষকের বিদায় উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) Civil Spark Fest 2025 বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন, সম্মানিত অতিথি বোর্ড  অব ট্রাস্টিজের সদস্য ড. মোঃ সিরাজুল হক চৌধুরী, সদস্য-সচিব মোঃ কামরুজ্জামান লিটু ও সদস্য কামরুন নেহার  উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান ড. জাবের  আহমদ এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম দেলোয়ার হোসেন, রেজিস্টার মোঃ আব্দুল কাইউম সরদার, বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও কো-অর্ডিনেটর সহ সিভিল ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর মোহাম্মদ ইব্রাহিম ইসলাম ইফতি, প্রভাষক মুহাইমিনুল ইসলাম আলিম, জেবা ফারিহা, মেহেরুবা আক্তার সারা এবং শিক্ষার্থীরা।

প্রধান অতিথি মোহাম্মদ শামসুল আলম লিটন এই বিশ্ববিদ্যালয়ের সাথে ভবিষ্যতে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলাবরেটিভ রিসার্চের কথা উল্লেখ করে বিদায়ী শিক্ষার্থীদেরকে তাদের গবেষণা আগ্রহের কথা সুনির্দিষ্ট ভাবে ডিপার্টমেন্ট এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেন। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীন কো-অর্ডিনেটর মোঃ আবু উমামা, প্রভাষক মোহাম্মদ রিফাত জামান এবং প্রথম ব্যাচ কে সাফল্যের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করার জন্য অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন। তিনি শিক্ষকবৃন্দকে সর্বদা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত থাকার এবং বিদায়ী শিক্ষার্থীদের কে গবেষণা ও উচ্চ শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। 

সম্মানিত অতিথি প্রফেসর ডঃ মোঃ সিরাজুল হক চৌধুরী বলেন বর্তমান বোর্ড অব ট্রাস্টিজ সিভিল ডিপার্টমেন্টের ল্যাব আধুনিকায়ন এর ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং বদ্ধপরিকর। তিনি বিদায়ী শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশনের সদস্য হওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত থাকার আহ্বান জানান। বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব কামরুজ্জামান লিটু বিদায়ী শিক্ষার্থীদের কে শুভকামনা জানিয়ে কর্ম ক্ষেত্রের প্রতিটি স্তরে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য অনুরোধ করেন।

বিভাগের চেয়ারম্যান ড. জাবের আহমদ এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ফ্যাকাল্টি মেম্বার এবং ছাত্রছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি এই বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দের অধিকতর স্কিল ডেভেলপমেন্টের জন্য একটি স্বতন্ত্র সফটওয়্যার ল্যাব স্থাপনে কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। 

বিদায় শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশনের এই মাহেন্দ্রক্ষণে শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে ডিপার্টমেন্টের প্রতিটি শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

সভাপতি প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম এই সুন্দর আয়োজন এর জন্য ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং কে ধন্যবাদ জানান। তিনি বিদায়ী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। বিদায়ী শিক্ষার্থীবৃন্দ তাদের অর্জিত জ্ঞানের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়। ফলাফলের ভিত্তিতে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে প্রথম তিনজনকে পুরস্কৃত করা হয়। সবশেষে নাইট রোজ ব্যান্ডের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামটি সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন