ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জের বশেমুরবিপ্রবি-তে দুদকের অভিযান, সত্যতা পেয়েছে অনিয়মের


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ৪:৩৮

নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি দল।এ অভিযানে অনিয়মের সত্যতা পেয়েছেদুদক।

আজ রোববার সকাল ১১টায় দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কায্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময দুদকের অন্যান্য কমর্কর্তারা সাথে ছিলেন।

গোপালগঞ্জ জেলা কায্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসবাবপত্র ক্রয়, লাইব্রেরীতে বই কেনা, অনিয়মের মাধ্যমে চাকুরী প্রদান, পানি শোধনাগার বিনষ্ট, কেনাকাটায় অনিয়ম, গেট নির্মাণসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক অনিয়মের সন্ধান পায় দুদক।সেই আলোকে আজ রোববার অভিযান চালানো হয়েছে।বিশ্ববিদ্যারয়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেঞ্চ ক্রয় করার অভিয়োগ প্রমানিত হয়েছে।যা নষ্ট হয়ে সরকারী অর্থ অপচায় হয়েছে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্লানিং কমিশনের পরিচালক তুহিন মাহমুদ কেনাকাটায় অনিয়মের সাথে জড়িত রয়েছে।এছাড়া বিশ্ববিদ্যলয়ের অপর কর্মকর্তা নজরুল ইসলাম হীরার বিরুদ্ধে ব্যাপক টেন্ডার বাণিজ্যের অভিযোগ রয়েছে।আত্মীয়-স্বজনের নামে টেন্ডার নিয়ে কাজ না করে বিপুল পরিমান অবৈধ অর্থ উপার্জন করেছেন।এসসব বিষয়ে ফাইল ও কাগজপত্র চেয়েছি।এসব ফাইল ও কাগজপত্র যাচাই বাছাই করে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। পরে উর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে সিদ্ধান্ত দেবে, সেভাবে মামলা দায়ের সহ বাকী কায্যক্রম পরিচালনা করা হবে

এমএসএম / এমএসএম

শিকারপুর ব্রিজের নিচে বৈদ্যুতিক তার ও জি আই পাইপ চুরি: পেশাদার চোর গ্রেফতার

উলিপুরের নিরাশার পাথারে মোটর সাইকেল দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

বরিশালে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলা

আনোয়ারায় বিএনপি নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বিডি ক্লিনের উদ্যোগে বাবুগঞ্জ ইউএনও কার্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান

মনোহরগঞ্জে দুই যুগ পর মিলল অক্ষত মরদেহ, এলাকায় চাঞ্চল্য

রাজারহাটে নষ্ট সুপারিতেও মিলছে বাড়তি আয়ের সুযোগ

দেশপ্রেমসহ সঠিক সিদ্ধান্ত নিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেনটি চালানো হলে লোকসান হবেনা এমনকি চলাচল বন্ধও হবেনা

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: চিকিৎসকদের শঙ্কা আসন্ন ভয়াবহ পরিস্থিতির

অবহেলায় হারাতে বসেছে মগনামার শতবর্ষী জমিদার বাড়ির ঐতিহ্য

অতিরিক্ত’র ভারে আক্রান্ত চসিক, সেবা বিঘ্নিত!

কুড়িগ্রামে এনসিপির মিছিলে হামলাকারীদের বিচার হবে, এমপি ড. আতিক মুজাহিদ

পূর্ববিরোধ ও কলা চুরির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা