ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় বসতবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ৪:৩৯

পাবনায় অগ্নিদগ্ধ হয়ে প্যারালাইসিসে আক্রান্ত আব্দুল হামিদ (৭২) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যে মারা গেছেন। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার ভাঙগুড়া উপজেলার নৌবাড়িয়া নতুন পাড়ায় গভীর রাতে তার বসতবাড়িতে অগ্নিকান্ডে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। তিনি স্থানীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবের বাবা।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মত সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে আগুন লেগে যায়। পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও হাঁটাচলার অক্ষমতার কারণে আব্দুল হামিদ বের হতে পারেননি। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।
খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর চেষ্টা করলেও সরু রাস্তার কারণে ভেতরে প্রবেশ করতে তাদেও বেগ পেতে হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডেআনুমানিক ১০ লাখ টাকার সম্পত্তি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে দমকল বাহিনীর কর্মকর্তারা জানান।
নিহতের ছেলে মাহবুব বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। হাঁটাচলা করতে পারতেন না। আগুন লাগার পর আমরা সবাই ঘর থেকে বের হতে পারলেও তিনি আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান।"
চাটমোহর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল মোত্তালেব বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের কিছুটা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিলো।
ভাঙগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, অগ্নিকান্ডে একজন মারা গেছেন। অগ্নিকান্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী