হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী অসুস্থ যাত্রীকে চিকিৎসা সেবা প্রদান এবং সার্বিক সহযোগিতা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান এবং এভিয়েশন সিকিউরিটি এর সহযোগিতায় যাত্রীর নির্ধারিত ফ্লাইটে বোর্ডিং সম্পন্ন করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, ১১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে আনুমানিক ১২:২০ ঘটিকায় ঢাকা থেকে ব্যাংকক গামী থাই এয়ারওয়েজের ফ্লাইট TG-322 এর যাত্রী জনাব Ka Gu Gu Ki Su En Aga বিমানবন্দরের প্রয়োজনীয় চেক ইন এবং ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ডিপার্চার লাউঞ্জে অবস্থান করছিলেন। এ সময় তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে সেটি বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে আসে। এ সময় বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের আন্তরিক প্রচেষ্টায় তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হয়। বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কক্ষে একজন চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের জটিলতায় ভোগা ওই সম্মানিত যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান শেষে উক্ত যাত্রী সুস্থতা অনুভব করেন।
এরপর তাকে বিমানবন্দরে কর্তব্যরত এভিয়েশন সিকিউরিটির সদস্যবৃন্দের আন্তরিক সহযোগিতায় হুইল চেয়ারের মাধ্যমে নির্ধারিত বিমানে বোর্ডিং এর ব্যবস্থা করা হয়। এ সময় বিমানবন্দর কর্তৃপক্ষের আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ওই যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন