ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ডিগ্রী পরিক্ষার কেন্দ্র পূর্বের স্থানে বহালের দাবীতে বাকেরগঞ্জে মানব বন্ধন


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ৩:৯

বরিশালের বাকেরগঞ্জে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র পূর্বের স্থানে বহালের দাবীতে সরকারি বাকেরগঞ্জ  কলেজের ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে। সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের পক্ষে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মনিষা সাহা বলেন, বাকেরগঞ্জ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নিয়ামতি ইউনিয়নের সৈয়দ আফসার আলী কলেজে বর্তমানে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র দেওয়া হয়েছে। ওই কেন্দ্র যাতায়াতের  রাস্তা খুবই খারাপ, এছাড়া ডিগ্রি পর্যায়ের বেশিরভাগ মেয়েরা বিবাহিত ও গর্ভবতী থাকার কারনে এত দুরে যাওয়া অসম্ভব হয়ে যাবে। ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সুমি আক্তার বলেন, বাকেরগঞ্জ পৌর শহরের কাছাকাছি ২ টি পরীক্ষা কেন্দ্র থাকার পরও আমাদের এত দুরের কেন্দ্রে দেওয়া হয়েছে। শিক্ষার্থী তামান্না আকতার বলেন, আমাদের পূর্বের ডিগ্রি পরীক্ষা কেন্দ্র বাকেরগঞ্জ ইসলামিয়া মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা না করা হলে আমরা আন্দোলনে যাবো।

এমএসএম / এমএসএম

দেশপ্রেমসহ সঠিক সিদ্ধান্ত নিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেনটি চালানো হলে লোকসান হবেনা এমনকি চলাচল বন্ধও হবেনা

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: চিকিৎসকদের শঙ্কা আসন্ন ভয়াবহ পরিস্থিতির

অবহেলায় হারাতে বসেছে মগনামার শতবর্ষী জমিদার বাড়ির ঐতিহ্য

অতিরিক্ত’র ভারে আক্রান্ত চসিক, সেবা বিঘ্নিত!

কুড়িগ্রামে এনসিপির মিছিলে হামলাকারীদের বিচার হবে, এমপি ড. আতিক মুজাহিদ

পূর্ববিরোধ ও কলা চুরির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

চন্দনাইশে ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ উপলক্ষে জামায়াতের গনমিছিল ও আলোচনা সভা

শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ

​রাণীনগরে সুনামধন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্বন্দ্বে বিপাকে শিক্ষার্থীরা

বিলাইছড়িতে বিএফডিসি'র অভিযানে ইঞ্জিন চালিত নৌকা ও জাল আটক

রাজাখালীতে সামাজিক বিপ্লবের উদ্যোগ চারা বিতরণ

ঘড়ি না দেখে নির্ভুল সময় বলে দেন আশুলিয়ার জন্মান্ধ কাঞ্চন

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক