বেনাপোল ইমিগ্রেশনে এইচএমপিভি ভাইরাস রোধে সতর্কতা জারি
বিশ্বে এবার নতুন ভাইরাস এইচএমপিভি (হিউম্যান মেটো নিউমো ভাইরাস) সংক্রমণ রোধে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে। গত ৯ জানুয়ারি এইচএমপিভি সংক্রমণ রোধে সতর্কতামূলক একটি চিঠি স্বাস্থ্যবিভাগ থেকে জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনে দ্বায়িত্বরত স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ।
তিনি বলেন,এই ভাইরাসটি পার্শ্ববর্তী দেশ ভারতে দেখা দিয়েছে। এর হাত থেকে সুরক্ষা পেতে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরাসহ বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেওয়া হচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীসহ সবাইকে। সতর্কতা বজায় রাখতে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা করা হচ্ছে। মাস্ক পরা, নিরাপদ দূরত্বে অবস্থান, সর্দি, কাশি ও জ্বর থাকলে চিকিৎসকের পরামর্র্শের অনুরোধ করা হচ্ছে।
জানা গেছে, এইচএমপিভি প্রথম শনাক্ত হয়েছিল ২০০১ সালে নেদারল্যান্ডসে। এই ভাইরাস দুই বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমে ছড়ায়। এছাড়া সংক্রমিত স্থান স্পর্শ করলে তা থেকেও ছড়ানোর ঝুঁকি থাকে। ২০২৫ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে এইচএমপিভি ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। ফলে পরবর্তীতে জাপান, মালয়েশিয়া ও হংকংয়ে সংক্রমণ ধরা পড়ে। এবং বর্তমান আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও সংক্রমিত হয়েছে। ভারত-বাংলাদেশের পার্সপোর্ট যাত্রীদের চলাচলের মাধ্যমে বাংলাদেশে ভাইরাসটি সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে। ভারত থেকে আসা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ রোধ রাখা যাবে।
এ বিষয়ে পাসপোর্টধারী যাত্রী কার্তিক চন্দ্র জানান, চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ফেরার পথে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে ‘এইচএমপিভি’ ভাইরাসের পরীক্ষা করেনি তবে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ তাকে পরীক্ষা করেছে। এছাড়াও ভাইরাসটি থেকে নিরাপদ থাকতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন ইমিগ্রেশন স্বাস্থ বিভাগ।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, বিশ্বে নতুন ‘এইচএমপিভি’ ভাইরাস সংক্রমণ রোধে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাড়তি সতকর্তা অবলম্বন করছে। তাছাড়া ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের কেউ আক্রান্ত কিনা তা পরীক্ষা নিরীক্ষা করছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা