ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ওসিকে ব্যবস্থা নিতে বললেন আদালত

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ৪:০

দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগ গোয়ালী গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গত ২৬ ডিসেম্বর ভোর ৬টায় ঘন কুয়াশা আর তীব্র শীতের মধ্যে বিবাদীপক্ষ বিএস দাগ নং ৫০৯ ও ৫১০-এর নালিশী ভূমিতে বেআইনিভাবে প্রবেশ করে ভুট্টা রোপণের উদ্দেশ্যে কাজ শুরু করতে গেলে বাদীপক্ষ বাধা প্রদান করে।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে আসার খবর  শুনে  বিবাদীপক্ষ দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। এর আগে গত ৮ ডিসেম্বর একইভাবে জমি দখলের চেষ্টা করা হয়, যা বাদীপক্ষের বাধায় ব্যর্থ হয়। এবং পুলিশের উপস্থিত টের পেয়ে বিবাদীগন পালিয়ে গেলে পুলিশ বিবাদীগনের পরিবার পরিজনকে সতর্ক করে দিয়ে যায় বলে জানা গেছে এবং পুলিশ এর বেশি কিছু করতে পারবেনা বলে  বাদীপক্ষকে জানান। বাদীপক্ষ পরে ৬ জানুয়ারী বিষয়টি আদালতকে জানান এবং একটি পিটিশন দায়ের করিলে আদালত  স্থানীয় পুলিশ প্রশাসন দাউদকান্দি মডেল থানার ওসিকে আদালতের স্থিতাবস্থা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন।

তথ্যানুসন্ধানে জানা গেছে, উক্ত জমির মালিকানার বিষয়ে বিরোধ রয়েছে। সিএস, এসএ ও আরএস খতিয়ান অনুযায়ী জমির মালিক বাদীপক্ষ হলেও বিএস খতিয়ানে বিবাদীপক্ষের নাম ভ্রমাত্মকভাবে লিপিবদ্ধ রয়েছে। এ নিয়ে বাদীপক্ষ চলতি বছরের ৬ জুন কুমিল্লার বিজ্ঞ যুগ্ম জেলা জজ (২য় আদালত)-এ দেওয়ানী মামলা (নং- ১৪২/২০২৪) দায়ের করেন।

আদালত বিবাদীপক্ষকে সমন জারি করলেও তারা আদালতে হাজির হননি। এরপর বাদীপক্ষ ২১ আগস্ট আদালতে নিষেধাজ্ঞা প্রার্থনা করলে আদালত বিবাদীদের প্রতি সমন জারি করে সতর্ক করেন। তবুও তারা আদালতের নির্দেশনা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা চালিয়ে যান।

১ সেপ্টেম্বর বাদীপক্ষের আবেদন বিবেচনায় আদালত ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়। এর পরও বিবাদীপক্ষ কোনো জবাব না দিলে ১৯ সেপ্টেম্বর আদালত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়।

তবে নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার পরও বিবাদীপক্ষ ১ অক্টোবর নালিশী ভূমিতে টিনের ঘর তৈরি এবং টিনের বেড়া দিয়ে সীমানা নির্ধারণের চেষ্টা করে। এ ঘটনায় বাদীপক্ষ আদালতে মিস ভায়োলেশন মামলা দায়ের করেন। আদালত বিবাদীপক্ষকে সমন জারি করে হাজির হওয়ার নির্দেশ দিলেও তারা এখনও আদালতে উপস্থিত হননি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, আদালতের আদেশকে উপেক্ষা করে জমি দখলের এই প্রক্রিয়া আইনের প্রতি চরম অবজ্ঞার দৃষ্টান্ত। এ ধরনের কার্যক্রম শুধুমাত্র বিচার প্রক্রিয়াকেই ব্যাহত করে না, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার পথেও অন্তরায় সৃষ্টি করে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত এবং আইনি প্রক্রিয়ার সুষ্ঠু বাস্তবায়ন এখন সময়ের দাবি। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার