মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ১৩ জানুয়ারি সোমবার সন্ধ্যায় হোটেল রোজ ভ্যালিতে মঠবাড়িয়া উপজেলা শাখার জামায়াতের নেতৃবৃন্দগণ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হারুন-অর-রশিদের সঞ্চালনায় মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির প্রফেসর আব্দুল জলিল শরীফ বলেন, জামায়াত এমন একটি সংগঠন যারা টেন্ডার, চাঁদাবাজি, দখলদারিত্বে বিশ্বাসী নয়। আমাদের একটি মাত্র অঙ্গীকার জনগণের জানমাল রক্ষায় সংগঠনের প্রতিটি কর্মী অতন্ত্র প্রহরীর মত মাঠে কাজ করে যাবে। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। বাংলার জমীনে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠায় যত ধরনের পরীক্ষা আসুক ধৈর্য্যরে সাথে তার যেন মোকাবেলা করতে পারি। তবে শরীয়াহ্ আইনের সাংঘর্ষিক কোন মতবাদের সাথে আমাদের কোন আপোষ নেই। এ সময় তিনি বলেন, আপনারা গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পন। আপনাদের লিখনীর মাধ্যমে গোটা জাতির কাছে আমাদের সমাজ গঠনের ম্যাসেস গুলো পৌঁছে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মো: আফজাল হোসেন, পৌর জামায়াতের আমির মীর মো: আব্দুল মালেক, ঢাকা কেরানীগঞ্জের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল, উপজেলা নির্বাচন ও সংগঠন বিভাগের সম্পাদক আবুল কালাম আজাদ, মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, তাজউদ্দিন টুকু, মতিউর রহমান, খলিলুর রহমান, আবু ছালেহ প্রমূখ।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ