ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মধুখালীতে বিজ্ঞান মেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ৩:২৪

জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়”প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পুষ্ঠপোষকতায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কেএম তানজির নাঈম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব ইলাহী,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ উপসহকারী প্রকৌশলী মোঃ লুৎফর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসসহ প্রমুখ।

আলোচনা পরবর্তা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ। বিজ্ঞান মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল। মেলায় উপজেলার প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ