নোয়াখালীতে শিরিন গার্ডেনে সাংবাদিকদের আলোচনাসভা ও নৈশ্যভোজ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সৌজন্যে আলোচনা সভা ও নৈশ্যভোজের আয়োজন করেছে শিরিন গার্ডেন কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত ৯ঘটিকায় উপজেলার তেঁতুলতলা বাজারে অবস্থিত নোয়াখালীর একমাত্র বিনোদন কেন্দ্র শিরিন গার্ডেনে শহীদ হল নামক কমিউনিটি সেন্টাওে এ আয়োজন সম্পর্ণ হয়।
শিরিন গার্ডেনের সত্তাধিকারী নাসের সিদ্দিকী বলেন, এই কবিরহাট উপজেলার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোন ব্যক্তি আনন্দ উপভোগ করার জন্য আর চৌমুহনী বা মাইজদী যেতে হবে না, তাদের কথা চিন্তা করে আমি এখানে এই শিরিন গার্ডেনের উদ্যোগ নিয়েছিলাম, এখানে আমি দেখার মত এবং আনন্দ উপভোগ করার মত অনেক কিছু রেখেছি, যা নোয়াখালীতে আর কোথাও নেই, আমার এখানে একটি শহীদ হল নামে কমিউনিটি সেন্টার করা হয়েছে, এখানে কোন অনুষ্ঠান করতে কোন প্রকার ভাড়া দিতে হবে না, শুধুমাত্র প্রবেশ টিকিটের মূল্য দিতে হবে, এখানে অনুষ্ঠান করতে বাহির থেকে কোন কিছুই আনতে হবেনা, ডেকোরেশন থেকে শুরু করে হাড়ি-পাতিল, বাবুচির্, গরু জবাই স্থান এবং রান্না করার স্থান অত্যাধুনিকভাবে আমি তৈরি করে রেখেছি।
তিনি আরো বলেন, এই শিরিন গার্ডেনে আমি অতি দ্রুত আরো কিছু যোগ করতেছি, সেখানে থাকবে একটি মসজিদ একটি আন্তর্জাতিক মানের লাইব্রেরি। যে লাইব্রেরিতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিশু-কিশোররা এসে পড়ালেখা করবে, এতে কোন প্রকার টাকা পয়সা দিতে হবে না, এখনে থাকবে অভিজ্ঞ শিক্ষক সহ সার্বক্ষণিক বিদ্যুৎ সার্ভিস ও এসির ব্যবস্থা। এখানে অত্যাধুনিক একটি রিসোর্ট করা হবে, দূর দুরান্ত থেকে সবাই এসে এখানে নিরাপদে থাকতে পারবে এবং খেতেও পারবে, এখানে হালাল সুইমিং ফুল ও কমন সুইমিং ফুল করা হবে। এই শিরিন গার্ডেনে ৬০ বছর ও প্রতিবন্ধী সহ সাংবাদিক-পুলিশ প্রবেশ করতে কোন টিকেট লাগবেনা।
প্রধান অতিথির বক্তব্যে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন বলেন, আসলে আমি এই শিরিন গার্ডেনে এসে আনন্দিত হলাম এবং ঘুরে ঘুরে দেখে আমি অবাক হলাম এ অজপাড়া গ্রামে এত সুন্দর একটা বিনোদন পার্ক তৈরি হয়েছে বলে ও এই শিরিন গার্ডেনের মালিক পক্ষের ভবিষ্যৎ পরিকল্পনা শুনে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি বিশ্বাস করি তার সকল পরিকল্পনা শেষ হওয়ার পর নোয়াখালীতে সর্বশ্রেষ্ঠ বিনোদন পার্ক হিসেবে স্থান পাবে এই শিরিন গার্ডেন।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রেজাউল করিম, জহিরুল হক চৌধুরী জহির, নুর আলম বিপ্লব, মো. হাসান রবিন, আব্দুল্যাহ চৌধুরী, মো. সেলিম, জহিরুল হক জহির সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু