কাউনিয়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
রংপুরের কাউনিয়ায় জমাজমি সংক্রান্ত বিরোধে ভাতিজা শহিদুল ইসলামের লাঠির আঘাতে চাচা আমজাদ হোসেন (৫৫) মৃত্যু হয়েছে। স্থানীয় ও থানাপুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আমজাদ হোসেনের সাথে তার ভাতিজা শহিদুল ইসলামের জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় শহিদুল ইসলাম বিরোধী জমিতে ভেপু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। এসময় আমজাদ হোসেন মাটি উত্তোলনে বাধা দিলে শহিদুল ইসলাম এবং তার লোকজন আমজাদ হোসেনের উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। তাদের লাঠির আঘাতে আমজাদ হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে নেওয়ার পথে রাত ৩টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়