গাজীপুরে বিদেশি পিস্তলসহ মাদক কারবারি আটক
গাজীপুর মহানগরীর পূবাইল থানার হারিবাড়ির টেক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক মাদককারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। সাথে জব্দ করা হয়েছে ম্যাগাজিনসহ ১রাউন্ড গুলি ও ৪'শ পিস ইয়াবা ট্যাবলেট।
আটক মাদক কারবারি নাদিম (৪৫) ৪১নং ওয়ার্ডের সাপমারা এলাকার মতিউর রহমানের ছেলে।
বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানা কনফারেন্স রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে নাসিরুদ্দিন আরো জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে নাদিমকে তার বড় বোন ইলা মনির বাসা থেকে আটক করা হয়। ওই সময় ঘর তল্লাসি করে ইটালির তৈরি ১টি পিস্তল, ১রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ৪'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড
শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া
চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২