ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাঙামাটিতে পাহাড়ি শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ১২:৪৯

 জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক নবম ও দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে এবং ঢাকায় অনুষ্ঠিত ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার’ মিছিলে অতর্কিত হামলার প্রতিবাদে সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্রজনতার ব্যানারে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হযেছে। বৃহস্পতি বার সকাল ১০টায় শহরের জিমনেশিয়াম চত্বর থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের কাছাকাছি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিলটি ফিরিযে দিলে পাহাড়ী ছাত্র ছাত্রীরা শহরের জিমনেশিয়াম চত্বরের মুল সড়কের সামনে সমাবেশ শুরু করে। সমাবেশে বক্তারা বলেন, ‘আদিবাসী ছাত্র জনতার’ শান্তিপূর্ণ মিছিলে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক সংগঠনের সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে ১৫ জনের অধিক ছাত্র-ছাত্রী ও সাংবাদিক আহত করেছে। ক্রিকেট স্টাম্পে জাতীয় পতাকা বেঁধে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। সঞ্চালনা: ক্যাসিংনু মারমা, সদস্য, বিএমএসসি কেন্দ্রীয় কমিটি প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সুমিত্র চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গ্যা, কলেজ শিক্ষার্থী উজাই মারমা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম সদস্য সবুজ তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি সরকারি কলেজ শিক্ষার্থী সুজন চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মুল সড়কের উপর সমাবেশ করায় শহরের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্রজনতার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ স্মারকলিপি গ্রহণ করেন। এছাড়া এই ঘটনার প্রতিবাদে বুধবার

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া

চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন

মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখল ও মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা মন্ত্রীর

বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক

লোহাগড়ায় জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার

মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ