কালিয়া কৃষকদের দক্ষতা বাড়াতে সমলয় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে
১৬ই জানুয়ারি আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষকদের দক্ষতা বাড়াতে এবং ফসলের উৎপাদন বৃদ্বি করতে নড়াইলে কালিয়া উপজেলায় ১টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কালিনগর ব্লকে বোরো ব্রি ধান-৯২ (উপসী) চাষাবাদের এ প্রদর্শনী প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এই প্রকল্পের অবস্থান হচ্ছে কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের তালুকদার পাড়ায়।এ প্রকল্পে ব্যয় ১৩ লক্ষ ৭৩ হাজার ৭শত টাকা।
কলাবাড়িয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানান এসকল প্রযুক্তি ব্যবহারের ফলে চাষিদের শ্রম মজুরীর প্রায় ৩০ থেকে ৪০ ভাগ অর্থ বেঁচে যাবে। সমলয় চাষাবাদের প্রদর্শনী দেখে চাষিরা প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হয়ে নিজেরা লাভবান হবার পাশাপাশি ফসলের উৎপাদনও বৃদ্ধি করতে সক্ষম হবে। এ পদ্ধতির চাষাবাদে ৫০ একর জমিতে ১শত ৮০ মে:টন ধান উৎপাদন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমলয় প্রদর্শনীর চাষি তালুকদার পাড়া গ্রামের মোঃ কামাল হোসেন তালুকদার জানান এ পদ্ধতিতে চাষাবাদে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে কৃষিতে শতভাগ যান্ত্রিকীকরণের পথ সুগম হবে। এ কারণে এ অঞ্চলের কৃষকরা আকৃষ্ট হচ্ছে। কৃষি শ্রমিকের যে সংকট তাও নিরসন সম্ভব হবে এবং পাশাপাশি ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে।
কালিয়া উপজেলার কৃষি অফিসার ইভা মল্লিক জানান,কলাবাড়িয়া ইউনিয়নের তালুকদার পাড়ায় মাঠে বোরো ব্রি ধান -৯২ (উপসী)ধানের প্রদর্শনী ব্লকে স্থান নির্ধারণ করা হয়েছে। ৫০ একর জমিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করা হচ্ছে। এ লক্ষ্যে ৬২ জন কৃষকের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ পদ্ধতিতে বীজ বপন করে চারা উৎপাদন করা হয়েছে এখন রাইস ট্রান্সপ্লান্টার মাধ্যমে চারা রোপন কাজ চলছে ।
কৃষিবিদ ইভা মল্লিক তিনি আরো জানান- প্রযুক্তি ব্যবহারে হাতে-কলমে শিক্ষা দেয়ার লক্ষ্যে এ সমলয় প্রদর্শনী ব্লকটির ট্রেতে চারার উৎপাদনের পর ট্রাক্টর মেশিন দিয়ে জমি চাষ করে চারা রোপণের চলছে। পরবর্তীতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে চারা রোপণ এবং ধান পাকলে কম্বাইন হার্ভেস্টার দিয়ে ধান কর্তন ও মাড়াই করা হবে।এতে করে কৃষকের সময় ও খরচ কমবে বলে আশা করেন।
এমএসএম / এমএসএম
নওগাঁয় রশি টানিয়ে ডাকাতি; ২৪ ঘণ্টার মধ্যে ৪ডাকাত গ্রেপ্তার
বান্দরবান রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা
চাঁদপুরে নারীর পেটের ৮ কেজি ওজনের টিউমার অপসারণ
মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, ৪ জনের বিরুদ্ধে মামলা
নন্দীগ্রামে মসজিদ মন্দির উন্নয়নে দুই কোটি ষোল লক্ষ টাকা বাজেট প্রস্তাব
সলঙ্গায় জেন জি আলোড়ন পরিবর্তনের ডাক নামে সামাজিক সংগঠন উদ্বোধন
বিলাইছড়িতে হাতের নাগালে তরমুজ: বিক্রয়ও বেশ ভালো
পাবনাসহ উত্তরাঞ্চলে বোরো ধানের সেচ ব্যবস্থায় ডিজেলের ঘাটতি, দিশেহারা কৃষক
অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন
মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন
যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে