ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে মেধাবী শিক্ষার্থীদের স্মৃতিবৃত্তি প্রদান


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ৪:৪০

মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আব্দুল কাদের চৌধুরী স্মৃতিবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এসময়  মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। 

জানা গেছে, শিবচরের উৎরাইল উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল কাদের চৌধুরীর স্মরণে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণিতে ৫ জন করে দরিদ্র ও মেধা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে প্রতি বছর জানুয়ারি মাসে এসকল শিক্ষার্থীদের আর্থিক বৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীর মাঝে বৃত্তি তুলে দেয়া হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল কাদের চৌধুরীর কণিষ্ঠপুত্র আনিসুল কাদের চৌধুরী বলেন,'শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্যই আমরা অনেকদিন ধরেই বৃত্তি দিয়ে আসছি। বৃত্তিকে আমরা টাকার অংকে পরিমাপ করতে চাইনা। এটা শুধুমাত্র মেধাবীদের আরও ভালো করার উৎসাহ দেবার জন্য উপহার!'

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূল বক্তব্য রাখেন বক্তারা। 

বিদ্যালয়ের দাতা সদস্য আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার