কাউনিয়ায় ভাতিজার মারপিটে চাচা খুনের মামলার মহিলা আসামি গ্রেফতার
রংপুরের কাউনিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধে ভাতিজার মারপিটে চাচা খুনের মামলায় এজাহার ভূক্ত এক মহিলা আসামি কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধায় সাব্দী বুদ্ধির বাজার এলাকার মোঃ আব্দুল গফুরের স্ত্রী খুনের মামলার এজাহার ভূক্ত আসামি গোলাপি বেগম(৩২) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ যে গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ভাতিজা শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোর পুর্বক ভেকু দিয়ে মাটি উত্তোলন করতে গেলে বাধা দেন চাচা আমজাদ হোসেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে ভাতিজা শহিদুল ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমজাদ হোসেনকে এলোপাতাড়ি মারপিট করলে তিনি ঘটনাস্থলেই আহত হন। এ সময় তার চিৎকারে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওই রাতেই কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে চাচা আমজাদ হোসেন মারা যান।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ জমিতে মাটি উত্তোলনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নিহত আমজাদ হোসেন খুন হওয়ার মামলায় এজাহার ভূক্ত আসামি গোলাপী বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান তিনি ।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Link Copied