নাসিরনগরে শতাধিক জেলে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শতাধিক জেলে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের গাংকুল পাড়া দূর্গা মন্দির প্রাঙ্গনে শীতার্ত জেলেদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্টের ট্রেজারার হাফেজ মো: মুগনিউল হাসানের সভাপতিত্বে ও ট্রাস্টের সেক্রেটারি এডভোকেট আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল। এছাড়াও গাংকুল পাড়া দূর্গা মন্দিরের সভাপতি অবঃ শিক্ষক যোগেন্দ্র চন্দ্র দাস, নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর সমবায় সমিতির সভাপতি পাপোচন দাস, সাধারণ সম্পাদক পরিমল দাস, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র-হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই তাদের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাষ্টের সামজিক কাজগুলো সত্যিই প্রশংসনীয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ