ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ভেড়ামারায় অস্ত্র-গুলিসহ ছাত্রলীগ নেতা আটক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-১-২০২৫ রাত ৮:২৫

কুষ্টিয়ার ভেড়ামাড়ায় ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করতে গিয়ে ২ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১টি বিদেশি চাকু উদ্ধার করা হয়। 

১৭ই জানুয়ারি শুক্রবার বেলা ৪ টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি নামক জায়গা থেকে তাদের আটক করা হয়। আটককৃত ২ ছিনতাইকারীর মধ্যে  দৌলতপুরের বাহিরমাদী এলাকার গোলাম নবীর ছেলে ও মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজ ছাত্রলীগের  সাবেক সভাপতি রজব সরকার এবং তার সহযোগী একই এলাকার মো: ফজলুল হকের ছেলে দুর্জয়।

প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ছাগলের ব্যাপারী পাবনা কাশীনাথপুর এলাকার জহুরুল ও ঈশ্বরদী শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় আসছিলেন। ভেড়ামারার হাওয়া খালি নামক জায়গায় রজব সরকার ও তার সহযোগী দুর্জয়  পুলিশ পরিচয়ে তাদের পথরোধ করে। অবৈধ মাল আছে মর্মে, এ সময় তারা ব্যবসায়ীদেরকে মারধর করে। এক পর্যায়ে স্থানীয় জনগণ এসে ছিনতাইকারী দুই ভুয়া পুলিশকে বেঁধে রাখে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তারা এসে রজব সরকারের থেকে ১টি বিদেশি অস্ত্র,৫ রাউন্ড গুলি,১টি ম্যাগাজিন ও দুর্জয়ের থেকে ১টি বিদেশি চাকুসহ তাদের আটক করে।
ভুক্তভোগী জহুরুল জানান, হাওয়াখালি নামক জায়গায় আমাদেরকে দুজন পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে । এরপর আমাদের পকেট চেক করতে থাকে।একপর্যায়ে আমরা চিৎকার দিলে, স্থানীয়রা এসে তাদের বেঁধে রাখে। আমরা পালিয়ে আসি।   

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, বিদেশি অস্ত্র-গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার