ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় দূর্বৃত্তদের পোয়াবারো, বালু খেকোদের হামলার শিকার এসিল্যান্ড


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৮-১-২০২৫ দুপুর ১২:২৩

 চট্টগ্রামের সাতকানিয়া আমিলাইষ ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে হামলার শিকার হয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমসহ সাথে থাকা কর্মকর্তারা। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে একমাসের সাজা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।দণ্ডপ্রাপ্ত মো. সবুঝ ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার কবির মাঝির ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, আমিলাইষে সাংগু নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হলে নদীর পাড়ে ড্রেজার মেশিনের পাশে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে আক্রমণাত্মকভাবে সরকারি কাজে আমাদের বাধা দেন। এ সময় নদীর পাড়ে থাকা তার আরো ১০-১৫ জন সঙ্গী আমি এবং আমার সাথে থাকা পুলিশ, আনসার উপজেলা ভূমি অফিসের কর্মচারীদের বোটে ইট পাথরসহ আক্রমণ করে। এ সময় নিরাপদ স্থানে বোটটিকে সরিয়ে আনা হয়। ড্রেজারে অবস্থানরত ব্যক্তিকে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৬ ধারায় একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু

জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্বের আধুনিক শহরের আদলে সাজবে নজরুলের তীর্থভূমি : একনেকে পাসের অপেক্ষায় ২০০ কোটির মেগা প্রকল্প

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে এক যুবক গ্রেপ্তার

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মনোহরগঞ্জে ইউএনও - এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির

মধুখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন

আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটই এদেশে সংকট তৈরি করছে -ওয়াদুদ ভূঁইয়া

সুন্দরবনে ৪ জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ

কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

লোহাগাড়ায় ট্রাকচাপায় চাঁদপুরের কচুয়ার দুই বন্ধুর মৃত্যু