বাকেরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী ও এক কলেজ ছাত্র নিহত
বরিশালের বাকেরগঞ্জে শুক্রবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন সেনা সদস্যের স্ত্রী ও একজন কলেজ ছাত্র নিহত হয়েছে।
ঘটনা সুত্রে জানা যায়, ক্যান্টনমেন্টে ৪৪ বীর ইউনিটে কর্মরত ল্যাঃ কর্পোরাল মোঃ বুলবুল শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সপরিবারে মোটরসাইকেল যোগে লেবুখালী ক্যান্টনমেন্ট বাজার থেকে বাসায় যাওয়ার পথে দুধলমৌ নামক স্থানে পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহন সেনা সদস্যর মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দেয় । ঘটনাস্থলে সেনা সদস্যর বুলবুল ( ৩৫) স্ত্রী হোসনে আরা (৩২) মারা যায়। স্থানীয়রা সেনা সদস্য বুলবুল(৩৫) ও তার তার ছেলে আদিয়ান (২ বছর ৬ মাস) কে আহত অবস্থায় উদ্ধার করে ইজি বাইক যোগে সিএমএইচ নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে রাত ১১. ৪৫ টায় ঢাকা সিএমএইচ প্রেরণ করেন। নিহত সেনা সদস্য বুলবুল হলেন ঢাকা জেলার ধামরাই থানার বাসিন্দা ও লেবুখালী ক্যান্টনমেন্টের কর্মরত ল্যাঃ কর্পোরাল।
অপরদিকে শুক্রবার রাত ১১টার সময় উপজেলার দুধল জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী মো: ফয়সাল (১৮) চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ নামক স্থানে বাইক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় ওই কলেজের আরও ২ জন ছাত্র মুশফিক ও রাকিব গুরুতর আহত হয়। তাদের দুইজনের অবস্থাও আশংকাজনক। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু