ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বাকেরগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় পলাতক আসামি শহিদ গ্রেপ্তার


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৮-১-২০২৫ দুপুর ১২:৪১

বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম দাসের উপর হামলায় ঘটনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহিদ খানকে (৪৪) গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আসামি শহিদ খান বাকেরগঞ্জ পৌরসভার রুনসী গ্রামের ১নং ওয়ার্ডের হাকিম খানের পুত্র।

সুত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৩ জুলাই সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনের সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাওলাদার ফিলিং স্টেশনের সামনে বসে শহিদ খানের নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক উত্তম দাসের ওপর হামলা ও মারধর করে। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। ওইদিন রাতেই সাংবাদিক উত্তম কুমার দাস বাদি হয়ে দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগে পেয়ে ঘটনাস্থল তদন্ত করে সত্যতা পেয়ে অভিযোগ আমলে নিয়ে থানায় মামলা নেয়। 

হামলার ঘটনায় মামলার বাদী উত্তম কুমার দাস বরিশালের বাকেরগঞ্জে দৈনিক কালবেলার প্রতিনিধি ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি  শহিদ খান। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ