গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধা তানেছ উদ্দিন এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা তানেছ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে রাজধানী ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বীর মুক্তিযোদ্ধা তানেছ উদ্দিন আহমেদ গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানির গ্রামের বাসিন্দা। মুক্তিযুদ্ধকালীন সময়ে নিজের প্রিয় মানুষ টি পাকবাহিনীর হাতে হত্যা হাওয়ায় জীবনে আর বিয়ে করেননি। জীবনদশায় প্রিয় মানুষের ছবি বুক পকেটে নিয়ে ঘুরে বেরাতেন।
বীর মুক্তিযোদ্ধা তানেছ উদ্দিন যখন দেশে মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তিনি পশ্চিমবঙ্গে আগরতলায় পাড়ি জমিয়েছিলেন। আগরতলা থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে নিজ এলাকা মুন্সিগঞ্জ ও গজারিয়ার ছোট-বড় অপারেশনে অংশগ্রহণ করেছিলেন। থানা কমান্ডার হিসেবে মুক্তিযোদ্ধা তানেছ উদ্দিন এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও সহযোগী মুক্তিযোদ্ধারা এলাকায় পাক সেনাদের উপর চোরা গুপ্ত অপারেশন চালায় ।১৯৭১ এর ৭ ডিসেম্বর হতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাকবাহিনীর প্রতিটি বাঙ্কারে উপর আক্রমণ করেন। মহাসড়কের ভাটেরচর সেতুটি মাইনার বিস্ফোরণ ঘটিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। ৯ ডিসেম্বর বাউশিয়া ফেরি ঘাটে তাদের আক্রমণে পাক বাহিনী পালিয়ে যায় মুক্ত হয় গজারিয়া। ১৬ ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়।তানেছ উদ্দিন আহমেদ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গজারিয়া উপজেলা শাখার সাবেক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে দেশকে ফিরিয়ে আনলেও, মরণ ব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধে তিনি জয়ী হতে পারেনি।
শুক্রবার বাদ আসর হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামের বড় মসজিদ সংলগ্ন এলাকায় তাকে গার্ড অব অনার প্রদান করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার ও গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল্লহ। পরে বাদ মাগরিব উপজেলার মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুমিন মুসলমানদের অংশগ্রহণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
Link Copied