ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে২৫ শিক্ষার্থীর ভর্তি বাতিল ঘোষণা


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১৮-১-২০২৫ বিকাল ৭:১১
বার বার নোটিশ দেওয়া সত্ত্বেও ক্লাসে নিয়মিত উপস্থিত না হওয়ায় ৬ মাস পর একাদশ শ্রেণির বিভিন্ন বিভাগের ২৫ শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। শনিবার কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ স্বাক্ষরিত স্মারক নং এসটি/৬/২০২৫ এর প্রদত্ত 'কলেজ শাখার জন্য বিজ্ঞপ্তি'তে ভর্তি বাতিলকৃত ২৫ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।  বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, “বিজ্ঞপ্তি প্রকাশের পরেও তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত হওনি এবং তোমাদের উপস্থিতির হার খুবই কম যা প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত।  সুতরাং নিম্ন বর্ণিত সকল (২৫ জন) শিক্ষার্থীদের ভর্তি বাতিল করা হলো। তোমাদের এখন থেকে আর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে গণ্য করা হবে না।”
ভর্তি বাতিলকৃত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১২ জন, মানবিকের ১১ জন ও ব্যবসায় শিক্ষায় ২ জন রয়েছে।  বাতিলকৃত মোট ২৫ জনের মধ্যে ৬ জন ছাত্রী ও ১৯ জন ছাত্র।  
এ ব্যাপারে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ভর্তি বাতিলকৃত শিক্ষার্থী জানান, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের নিয়মনীতি অনেক কড়া। পরিবার ও সামাজিক অনেক কারণে নিয়মিত উপস্থিত হতে পারি না। তার জন্য জরিমানা দিতে হয়। জরিমানা লাগলে জরিমানা দিবো, তাই বলে ভর্তি বাতিল করবে এটা ঠিক নয়।
কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ জানান, কলেজের একাদশ শ্রেণিতে মোট শিক্ষার্থী ৫৭৫ জন। আমরা চাই সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হোক। এতে তাদের লেখাপড়ার উন্নতি হবে, এর ফলে রেজাল্ট ভালো হবে, রেজাল্ট ভালো হলে অভিভাবক খুশি হবে এবং পাশাপাশি কলেজেরও সুনাম বৃদ্ধি পাবে। গত ১৪ জানুয়ারী অনিয়মিত ৭২ জন শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হলে ৩৭ জন উপস্থিত হয়ে নিয়মিত হওয়ার অঙ্গীকার করে। বাকী ৩৫ জন এখনও অনিয়মিত। এর মধ্যে আরও নিবিড় বিশ্লেষণ করে ২৫ জনের ভর্তি বাতিল ঘোষণা করা হয়েছে।  তবে বাতিলকৃতরা অভিভাবকসহ উপস্থিত হয়ে উপযুক্ত কারণ দর্শানো সহ অঙ্গীকার প্রদান করলে কলেজ কর্তৃপক্ষ তা বিবেচনায় আনবে নিশ্চয়ই।

এমএসএম / এমএসএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল

বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ