ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরে পুলিশ কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: এসআই প্রত্যাহার


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১৯-১-২০২৫ দুপুর ১১:৩

নাটোরে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে আসা এক সেবা প্রার্থীর কাছ থেকে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের ঘুষ গ্রহণের এক মিনিট ২০ সেকেন্ডের একটি প্রকাশ্যে এসেছে। এ ঘটনায় সর্বমহলে নিন্দার ঝড় চলছে।

শনিবার(১৮ জানুয়ারি) রাতে উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে  প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

ঘুষ গ্রহণের ভিডিওতে দেখা গেছে, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কাগজপত্র দিতে আসা এক সেবা প্রার্থী নাটোর সদর থানার উপ- পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের হাতে ঘুষ দিতে দেখা যায়। পরে এসআই আমিনুল সেই ঘুষের টাকা ড্রয়ারে রেখে দেন। এসময় ওই সেবা প্রার্থীকে বলতে শোনা যায়, তিনি ৩০০ টাকা চা খেতে দিয়েছেন। এর আগে তিনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এক হাজার ঘুষ দিয়েছেন বলে ভিডিওতে বলতে শোনা গেছে। 

অন্য এক ভুক্তভোগী মামুন হোসেন জানান, গত বৃহস্পতিবার তার এক পরিচিত মোবারক হোসেনের হয়ে সম্প্রতি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে থানায় আসেন। এসময় থানার ভেতরেই ক্লিয়ারেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আমিনুল ইসলাম তার কাছে ঘুষ দাবি করেন। পরে পুনরায় তার কাছে ঘুষ দাবি করলে প্রতিবাদ করে থানা থেকে বেড়িয়ে আসেন। পরে আবেদনকারী মোবারককে বার বার ফোন করে ঘুষ দাবী করেন ওই এসআই। থানায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করলে সবার কাছ থেকে কৌশলে পুলিশের অনেক কর্মকর্তারা টাকা আদায় করে নেয়। এই সময়ে এসেও যদি তারা এভাবে ঘুষ নেয়, তাহলে তো আর বলার কিছু থাকল না। 

এ বিষয়ে অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি। 

এবিষয়ে নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ঘটনাটি পুলিশের জন্য খুবই দুঃখজনক। এসআই আমিনুল ইসলামকে ক্লোজড নাটোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ নেবে না। 

এমএসএম / এমএসএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল

বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ