ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রিয়শপ উন্মোচন করলো ‘দীপ্তি’ ব্র্যান্ড


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৯-১-২০২৫ দুপুর ১:৪০

২০২৪ এর সফলতার ধারাবাহিকতায় বাংলাদেশের শীর্ষস্থানীয় বিটুবি মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ ২০২৫ সাল শুরু করলো ‘দীপ্তি’ ব্র্যান্ড উন্মোচনের মাধ্যমে। প্রিমিয়াম মানের চাল দিয়ে শুরু করা প্রিয়শপের প্রথম হোয়াইট লেবেল ব্র্যান্ড ‘দীপ্তি’।

 ‘দীপ্তি’ ব্র্যান্ডের চাল যা সেরা মানের ও বিশুদ্ধ। বর্তমানে প্রতিষ্ঠানের ১০০,০০০ এরও বেশি মুদি দোকানিরা এই মানসম্মত চাল বিক্রির মাধ্যমে তাদের ব্যবসায়কে আরও লাভজনক করে তুলছে। দীপ্তি ব্র্যান্ডের আরও প্রিমিয়াম মানের পণ্যের মাধ্যমে প্রিয়শপ দেশের এমএসএমই খাতকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৪ সালের শেষের দিকে প্রিয়শপ নতুন মাইলস্টোন অর্জন করে, দেশের ১ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) তাদের প্লাটফর্মে যুক্ত করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশের শীর্ষ দুই টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও বাংলালিকের সাথে এক্সক্লুসিভ পার্টনারশিপে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। 

বর্তমানে প্রিয়শপ ২৭০ টিরও বেশি ব্র্যান্ড এবং ১ লাখের বেশি এমএসএমই-এর সাথে কাজ করছে। হোটেল, রেস্টুরেন্ট ও ক্যাফেটেরিয়া খাতেও তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

এছাড়াও গত বছর লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, মাস্টারকার্ড এবং প্রিয়শপের সঙ্গে যৌথ উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য একটি কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু করে।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি দীপ্তি ব্র্যান্ডের উদ্বোধন, যা শুরু হচ্ছে প্রিমিয়াম মানের চাল দিয়ে। এটি প্রিয়শপের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আমাদের ১০০,০০০+ ক্ষুদ্র খুচরা বিক্রেতাদের আরও শক্তিশালী ও সহজ সরবরাহ চেইন তৈরি করতে সাহায্য করবে।”

প্রিয়শপের লক্ষ্য ৫ মিলিয়ন এমএসএমই-এর চাহিদা পূরণ করার জন্য একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তৈরি করা যা ২০ কোটি মানুষকে সেবা দিবে।

বিস্তারিত জানতে: https://priyoshopretail.com/

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন