ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কাশিমপুরে মাদক ব্যবসায়ীদের নৃশংসতায় প্রাণ গেল তরুণের


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-১-২০২৫ বিকাল ৫:৩

গাজীপুরের কাশিমপুর ৩নং ওয়ার্ডে ভয়াবহ একটি হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন সুরেশ রবিদাসের ছেলে নারায়ণ রবিদাস। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী শাওন ও সুমনসহ তাদের সহযোগীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানা যায়,১৮ জানুয়ারি রাত্রে হত্যার আগে ভিক্টিমকে উলঙ্গ করে নির্যাতন করা হয়। সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা ও ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়। এ নৃশংস ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপরাধীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে, এবং তাদের বাড়িঘর ফাঁকা পাওয়া গেছে। এলাকাবাসীর মতে,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত অভিযোগ থাকলেও  তাদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে কোনো  কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকার সাধারণ মানুষ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অপরাধীদের আইনের আওতায় আনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত না হলে এলাকার শান্তি ফেরানো কঠিন হবে বলে মনে করছেন এলাকাবাসী।

গ্রেফতারকৃত আসামিরা হলো গাজীপুর মহানগরের কাশিপুর থানাধীন ৩ নং ওয়ার্ড বারেন্ডা লালদীঘি গ্রামের মৃত আব্দুল রব কসাই ও মোসাম্মৎ তানিয়া বেগম দম্পতির ছেলে মোঃ শাওন মোল্লা (৩০)  এবং ফরিদপুর জেলার বোয়ালমারী থানার খামারপাড়া গ্রামের মৃত মাহতাব ও মৃত্যু সাহিদা বেগমের ছেলে মোঃ সুমন শেখ (৩২)।
তাদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ১৮৬০ সাল ও ২০১৮ সালের পেনাল কোড আইনের ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা হয়েছে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, তাদের দ্রুত গ্রেফতার করা হয়েছে এবং শাওনের বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য বিষয়ে মামলা রয়েছে। ১৯ জানুয়ারী(রবিবার)তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার