কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মোহাম্মদ লিটন পারভেজ।
সম্মেলনে বালাপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহজাহান মিয়া সভাপতিত্ব করেন।বালাপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আহমদ আলী ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সাইদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোজহারুল আলম বাবলু, জেলা বিএনপি'র সদস্য ফজলুর রহমান বাদল।
আরো বক্তব্য দেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, আলমগীর চৌধুরী লিটন। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আব্দুর রহিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোসাব্বের,উপজেলা কৃষক দলের সভাপতি ফেরদৌস হাসান জনি,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মাসুম পারভেজ, জাহিদ হাসান প্রমুখ
সম্মেলনে বালাপাড়া ইউনিয়ন বিএনপির কর্মীদের ব্যালট পেপারে ভোটের মাধ্যমে শাহাজাহান মিয়া সভাপতি ও শাহজাহান আলী সাধারণ সম্পাদক এবং সোহেল রানা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়