বাকেরগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। রবিবার ১৯ জানুয়ারি রাত সাড়ে আটটায় সদর রোড বালুর মাঠ সংলগ্ন এলাকার পুলক চক্রবর্তী বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে দোতালা পাকা টিন সেটের বসতঘর পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দোতলা টিন সেট ঘরের দ্বিতীয় তলার পাকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সব জায়গাতে।
প্রথমে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আনা সম্ভব হয়নি। পরে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসত ঘরটির অধিকাংশ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘরটি পুড়ে যাওয়ার পরিবারটি লাখ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ অফিসার সাইদুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু