নাগেশ্বরীতে নাইট কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরীর চড়াইখেলা ব্রিজ সংলগ্ন এলাকায় ২০ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পিংকি-বাচ্চু পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার মুহুরী (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি ভুরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী নুর ইসলাম জানায় দুর্ঘটনার সময় এলাকায় ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। আব্দুস সাত্তার মুহুরী কুড়িগ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। চড়াইখেলা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পিংকি-বাচ্চু পরিবহনের বাসটি তাকে সজোরে ধাক্কা দেয়।
বাসের চাকার নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সঠিক কারণ নির্ধারণে আরও তদন্ত চলছে।
স্থানীয়রা জানান, চড়াইখেলা ব্রিজ এলাকা বরাবরই দুর্ঘটনাপ্রবণ। বিশেষ করে শীতকালে ঘন কুয়াশার কারণে এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী যানবাহন চলাচলে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
ঘন কুয়াশার সময় রাস্তায় চলাচলে চালকদের আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করে স্থানীয় সচেতন মহল।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ