ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

টেকনাফে মৌসুমের আগেই মিলছে কাঁচা আম


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০-১-২০২৫ দুপুর ৪:১৪

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার সব্বির আহমদের নিজের বাগানের ২৫ কেজি কাঁচা আম নিয়ে সন্ধ্যার দিকে টেকনাফ বাস স্টেশনে আসেন।

২০ জানুয়ারি সোমবার দুইটারসময় টেকনাফ  পৌরসভার বাসস্টেশন সড়কের পাশে ফুটপাতে সাজিয়ে রেখে বিক্রি করা হচ্ছে মৌসুমের আগাম ফল কাঁচা আম। প্রতি কেজিতে ছয় থেকে সাতটি আম ওজনে ধরছে। এক একটির আমের ওজন ১৫০ গ্রামের মতো। প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ৫৫০ টাকায়। হঠাৎ করে বাজারে কাঁচা আম দেখতে পেয়ে স্থানীয় লোকজন ভিড় করছে।

টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া গ্রামের সব্বির আহমেদ নিজের বাগানের ২৫ কেজি কাঁচা আম নিয়ে সন্ধ্যার দিকে টেকনাফ আসেন। এসময় স্থানীয় ব্যবসায়ী নুরুল হোসাইন ও মোহাম্মদ কাছিম আম গুলো ক্রয় করেন। আম বাগানের মালিক সব্বির আহমদ বলেন, বাড়ির আঙিনায় কয়েক বছর ধরে তিনটি গাছে আগাম আম পাওয়া যাচ্ছে। আগাম ফলের আশায় ভালো দামে আম বিক্রি হচ্ছে। গাছে আরও প্রচুর আম রয়েছে। আশেপাশের লোকজনের বাড়িতেও এখনো আম গাছে মুকুল আসেনি।

এব্যাপারে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম বলেন, হঠাৎ করে বাজারে কাঁচা আম দেখতে পাওয়ার বিষয়টি অবিশ্বাসযোগ্য হলেও সত্য।। অধিকাংশ এলাকায় আম গাছে মুকুল আসেনি বাজারে কাঁচা আম পাওয়ায় অবিশ্বাসযোগ্য বিষয়।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ