ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

যাবজ্জীবন সাজার আসামি ১৭ বছর পর গ্রেফতার


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২০-১-২০২৫ বিকাল ৫:১২

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত সাত্তার হাওলাদারের পুত্র মো: শহিদুল ইসলাম হত্যা মামলার আসামি হয়ে সাজার ভয়ে নিজের পরিচয় গোপন করে ১৭ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন। 

১৯ জানুয়ারি রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে বাকেরগঞ্জ থানার এস আই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে মো: শহিদুল ইসলাম কে গ্রেপ্তার করেন।

জানা যায়, নলছিটি থানার মোটরসাইকেল চালক এক যুবক হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি ছিলেন মো: শহিদুল ইসলাম। 

বাকেরগঞ্জ থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, ২০০৮ সালে নছিটি থানা এলাকায় এক মোটরসাইকেল চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নেয় একটি চক্র। ওই সময় নলছিটি থানায় ভুক্তভোগী পরিবার একটি হত্যা মামলা দায়ের করেন।যাহার মামলা নাম্বার জিআর ২৬/৯। ওই মামলায় অন্যান্য আসামিরা গ্রেফতার হলেও শহিদুল ইসলাম পরিচয় গোপন রেখে ঘটনার পর থেকে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হত্যা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি মো: শহিদুল ইসলাম কে গ্রেফতার করা হয়। ২০ জানুয়ারি সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন